সর্বশেষ

সড়ক দুর্ঘটনা

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩, আহত ৪

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপজেলার আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ভোলাহাটে হলুদের ক্ষেত থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি হলুদের ক্ষেত থেকে আব্দুল আওয়াল নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভোলাহাট-রহনপুর সড়কের পাশ থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলসহ মরদেহটি উদ্ধার করা হয়। সড়ক দুর্ঘটনা নাকি হত্যা—তা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত অন্তত ৩০

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাবনায় ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় নারীর মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত যানবাহনের চাপায় এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা এলাকা থেকে পুলিশ তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়িটি শনাক্তে আইনি কার্যক্রম শুরু করেছে হাইওয়ে পুলিশ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর অংশে বিকল পিকআপ ভ্যানকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি বরিশালের পীরের বাড়ির উদ্দেশ্যে মালামাল নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।